২৭ বিজিবির অভিযানে ভারতীয় কম্বল জব্দ

৩৫


মো.গোলামুর রহমান,লংগদু(রাঙ্গামাটি)

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় ২৭ বিজিবি মারিশ্যা জোনের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কম্বল জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার ( ২৭ নভেম্বর) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর অধীনস্থ উদয়পুর বিওপি কর্তৃক আনুমানিক ১১.৩০ টায় ক্যাপ্টেন মাহি বিন সাইফ এর নেতৃত্বে একটি টহল দল ছয় নালছড়া নামক এলাকায় একটি অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযান পরিচালনাকালীন সময়ে চোরাকারবারী বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে বহনকৃত ০২টি প্লাস্টিকের বস্তা ফেলে গহীন পাহাড়ে ভিতরে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহল দল কর্তৃক পাহাড়ে তল্লাশী করে পরিত্যক্ত অবস্থায় ০২টি বস্তায় ১০টি ভারতীয় কম্বল জব্দ করতে সক্ষম হয়| জব্দকৃত ভারতীয় কম্বলের সিজার মূল্য ৯০,০০০/- টাকা।

মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডার লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন মারিশ্যা জোন এর দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়াও মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় চোরাকারবারী কর্তৃক বিভিন্ন অভিনব পদ্ধতিতে চোরাচালানী তৎপরতা বৃদ্ধি পেয়েছে বিধায় মারিশ্যা জোন কর্তৃক উক্ত চোরাচালান প্রতিরোধকল্পে সর্বদা গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির পাশাপাশি আভিযানিক টহল কার্যক্রমের মাধ্যমে চোরাচালান দমন কার্যক্রম অব্যাহত রেখেছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য বন্ধ আছে