সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিজিবির সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

২৯

মো.গোলামুর রহমান।।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু, নিরপেক্ষ করার লক্ষে পাহাড়ি বাঙ্গালীদের নিয়ে সচেতনতা সূলক সভা করেছেন ৩৭ বিজিবি রাজনগর জোন।

রাজনগর জোন (৩৭ বিজিবি) এর উদ্যোগে গত ২৮ ডিসেম্বর, জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ শাহনেওয়াজ তাসকিন, পিএসএসি এর সভাপতিত্বে স্থানীয় জনসাধারণের অংশগ্রহণে একটি জনসচেতনতামূলক সভার আয়োজন করা হয়।

পোকশাপাড়া বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি এবং শিক্ষার্থীরা উক্ত সভায় অংশগ্রহণ করেন।

জোন কমান্ডার স্থানীয় জনসাধারণকে নির্বাচনি বিধি-বিধান ও করণীয়, ভোটারদের অধিকার, নির্বাচন চলাকালীন আচরণবিধি ও আইন মেনে চলার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়াও, কোন ভয়-ভীতি উপেক্ষা করে নির্ভয়ে ভোট প্রদানের অভয় প্রদান করেন। তিনি নির্বাচনকালীন যেকোন সন্ত্রাসী কার্যক্রমকে কঠোরভাবে প্রতিরোধ করা হবে বলে সবাইকে জানান।

সমাজে আইনশৃঙ্খলা রক্ষা, মাদক, সন্ত্রাস ও গুজব থেকে সকলকে বিরত ও সচেতন থাকার আহবান জানান। সামাজিক উন্নয়ন, স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ, শিক্ষা বিস্তার ও পরিবেশ রক্ষায় উপস্থিত সকলকে এগিয়ে আসার আহবান জানান। এছাড়াও, পার্বত্য অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতি, সামাজিক স্থিতিশীলতা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণে বিজিবির ভূমিকা তুলে ধরেন এবং অংশগ্রহণকারীদের মতামত গ্রহণ করে আশু ব্যবস্থা গ্রহণের অঙ্গিকার করেন। তিনি সকলকে শান্তি ও সহনশীলতা বজায় রাখার আহ্বান জানান।

মন্তব্য বন্ধ আছে