শাহাদৎ টিলা ইসলামিয়া আদর্শ এবতেদায়ী মাদ্রাসা ও এতিমখানার বার্ষিক অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
বিপ্লব ইসলাম,লংগদু (রাংগামাটি)
লংগদুতে শাহাদাৎ টিলা ইসলামিয়া আদর্শ এবতেদায়ী মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে বার্ষিক অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারী) সকাল ১১টায় মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে দিনব্যাপী প্রাণবন্ধন এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
প্রধান শিক্ষক নাজিম বিন আজমের সঞ্চালনায় সাদ্দাম হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার পরিচালক ইব্রাহিম রুবেল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রাংগামাটি জেলা পরিষদ সদস্য মিনহাজ মুরশিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা বিএনপির সদস্য শাহ আলম মুরাদ,রাংগামাটি পৌর জামায়াতের আমির মঈনউদ্দীন ও উপজেলা ইমাম সমিতির সভাপতি মাও: আমিনুর রশিদ সাহেব সহ প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করা হয়। পরে শিক্ষার্থীদের কোরআন তেলাওয়াত, নাত ও বিভিন্ন শিক্ষামূলক পরিবেশনা উপস্থিত অভিভাবক ও অতিথিদের মুগ্ধ করে। আলোচনা সভায় বক্তারা দ্বীনি শিক্ষার গুরুত্ব, নৈতিকতা গঠনে মাদ্রাসা শিক্ষার ভূমিকা এবং এতিম শিশুদের প্রতি সমাজের দায়িত্ব নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, ইসলামিয়া আদর্শ এবতেদায়ী মাদ্রাসা ও এতিমখানা শুধু শিক্ষাদানেই সীমাবদ্ধ নয়,বরং নৈতিক ও মানবিক মানুষ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। তারা মাদ্রাসার সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।
শেষ পর্বে বার্ষিক পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়। পুরস্কার পেয়ে শিক্ষার্থীদের মাঝে আনন্দ ও উৎসাহের দৃশ্য দেখা যায়। অনুষ্ঠানটি দোয়ার মাধ্যমে সমাপ্ত হয়।
মন্তব্য বন্ধ আছে