লংগদুতে ২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
ডেক্স রিপোর্টঃ
২১ ফেব্রুয়ারী সকাল সাড়ে দশটায় লংগদু প্রশাসনের উদ্যোগে উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন এর সভাপতিত্বে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, লংগদু থানা অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া, বাংলাদেশ জাতীয়তাবাদী দল লংগদু উপজেলা সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী লংগদু উপজেলা আমীর মাওলানা নাছির উদ্দীন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ওয়াসিফ রহমান, প্রানীসম্পদ কর্মকর্তা সৌরভ সেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন চাকমা, লংগদু প্রেস ক্লাবের সভাপতি মোঃ এখলাছ মিঞা খান, বীর মুক্তিযোদ্ধা শাহনেওয়াজ চৌধুরীসহ বিভিন্ন দপ্তরের প্রধানগন, শিক্ষক সাংবাদিক ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ।
এসময় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসেরর তাৎপর্য শীর্ষক আলোচনা হয়।শেষে ভাষা আন্দোলনে নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।
মন্তব্য বন্ধ আছে