লংগদুতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত
মো.গোলামুর রহমান।।
মহান বিজয় দিবস উপলক্ষে রাঙ্গামাটির লংগদুতে দিন ব্যাপী নানা কর্ম সূচির আয়োজন করা হয়েছে। এছাড়াও মেলার আয়োজন করেছে প্রশাসন।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টায় লংগদু উপজেলা প্রশাসনের উদ্যোগে লংগদু উপজেলা মাঠে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য আয়োজন, কুচকাওয়াজ, মুক্তিযোদ্ধা সংবর্ধনা, ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
এসময় লংগদু থানা পুলিশ, আনসার,সহ উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা এই কুচকাওয়াজে অংশ নেন।
লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাহাঙ্গীর হোসাইন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং সালাম গ্রহণ করেন। এসময় বাঘাছড়ি সার্কেল সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাছান, থানার ওসি মোঃ জাকারিয়া সহ বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক এবং সর্বস্তরের জনগন উপস্থিত ছিলেন।
এদিকে দিবসটি উপলক্ষে এদিন সকালে সূর্যদয়ের সাথে সাথে উপজেলার অস্থায়ী স্মৃতিসৌধে উপজেলা প্রশাসন, উপজেলা বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠন, পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া সংগঠনের পক্ষ হতে পুষ্পস্তবক অর্পণ এর মাধ্যমে জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা নিবেদন করা হয়।
মন্তব্য বন্ধ আছে