লংগদুতে মতবিনিময় সভা করেছে রাঙ্গামাটি জেলার নবাগত জেলা প্রশাসক

১১৪


মো.গোলামুর রহমান।।

রাঙ্গামাটির লংগদু উপজেলায় কর্মরত সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং মৌজা হেডম্যান কারবারীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১০টায় লংগদু উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলার কর্মরত সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং মৌজা হেডম্যান কারবারীদের সাথে নিয়ে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

লংগদু উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসাইনের সভাপতিত্বে, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রাঙ্গামাটি জেলার নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফী।

0-0x0-0-0#

0-0x0-0-0#

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন,রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব পিপি এম, লংগদু জোনের উপ-অধিনায়ক মেজর হোসাইন মোহাম্মদ মারুফ,বিজিবি জোনের সহকারী পরিচালক কে.এইচ এম গোলাম কিবরিয়া,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেন,বাঘাইছড়ি সার্কেল সহকারী পুলিশ সুপার মাহমুদল হাছান,৩৮ আনসার ব্যাটালিয়নের কম্পানি কমান্ডার আরিফুল ইসলাম,লংগদু থানার অফিসার ইনচার্জ জাকারিয়া সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, জনপ্রতিনিধি ব্যক্তিবর্গ।

এসময় জেলা প্রশাসক বলেন, লংগদুরের উন্নয়নে ও দ্রুত সময়ে নানিয়ারচর সড়কের কাজ বাস্তবায়ন, বাল্যবিবাহরোধে সচেতন এছাড়াও আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সকলের সহযোগীতা কামনা করেন তিনি। তিনি বলেন দেশ উন্নয়ন আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে জেলা প্রশাসক কাজ করে যাবে।

মন্তব্য বন্ধ আছে