লংগদুতে নির্বাচনকে কেন্দ্র করে সেনাবাহিনীর যৌথ টহল

৩০৪


মো.গোলামুর রহমান।।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে মাঠে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।ইতিমধ্যে লংগদু জোন তেজস্বী বীরের উদ্যোগে যৌথ টহল শুরু হয়েছে।

গতকাল রবিবার ( ৮ ফেব্রুয়ারি) খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন লংগদু জোনের উদ্যোগে উক্ত যৌথ টহল পরিচালিত হয়।

যৌথ টহল পরিচালনার মাধ্যমে উপজেলার গুরুত্বপূর্ণ সব কয়টি ভোট কেন্দ্র পরিদর্শন ও নিরাপত্তা জোরদার করেছে সেনাবাহিনী। কোনরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই সাধারণ মানুষ যাতে করে ভোট প্রয়োগ করতে পারে , তাই প্রত্যেকটি গুরুত্বপূর্ণ এরিয়ায় সেনাবাহিনীর অবস্থান জোরদার করা হয়েছে।

এদিন যৌথ টহলে সেনাবাহিনী লংগদু জোন তেজস্বী বীরের সঙ্গে ৩৭ বিজিবি রাজনগর ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা যৌথ টহলে অংশ নেন। এধরণের টহল কার্যক্রম ভোটকে সুষ্ঠ ও নিরপেক্ষ করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভূমিকা রাখছে।

টহল কার্যক্রম পরিদর্শনকালে কার্যক্রমের নেতৃত্ব দেন লংগদু জোনের উপ-অধিনায়ক মেজর শাহিনুর আল সাকিব।

সংশ্লিষ্টরা জানিয়েছে, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত এবং সকল প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে যৌথবাহিনী সর্বদা মাঠে কাজ করছেন।

স্থানীয়রা বলছেন, এধরণের টহলের কারণে ইতিমধ্যে জনমনে শান্তি বিরাজ করছে। ভোটের মাঠে নির্বিঘ্নে ভোট দিতে যাওয়া সহ নিরাপত্তা নিশ্চিত হয়েছে। যার ফলে ভোটারদের উপস্থিতি আশানুরূপ দেখা যাবে। সেনাবাহিনীর উপস্থিতি যেনো ভোটের মাঠকে উৎফুল্ল করেছে বলে মন্তব্য স্থানীয়দের।

মন্তব্য বন্ধ আছে