লংগদুতে দিন ব্যাপী কৃষক গেপ (GAP) সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত

৪৭

মো.গোলামুর রহমান।।

রাঙ্গামাটির লংগদুতে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দিন ব্যাপী কৃষক গেপ (GAP) সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারী) সকাল দশটায় উপজেলা হর্টিকালচার মিলনায়তনে উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিফ রহমানের সভাপতিত্বে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল আ্যন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ আ্যন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)(“কৃষি ও গ্রামীণ রূপান্তর কর্মসূচি পুষ্টি, উদ্যোক্তা সৃষ্টি এবং স্থিতিস্থাপকতার জন্য বাংলাদেশে) (পার্টনার)” এর আওতায় উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

এসময় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার ।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য প্রতুল চন্দ্র দেওয়ান,
মোঃ মনিরুজ্জামান, রাঙ্গামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মনিরুজ্জামান,অতিরিক্ত উপপরিচালক অরুন রায়, রাঙ্গামাটি অঞ্চলের পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার শাহরিয়াজ বিশ্বাস,
লংগদু উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ ওয়াসিফ রহমান সহ প্রমুখ।

এছাড়াও এসময় অত্র উপজেলার প্রান্তিক কৃষকরা প্রশিক্ষণার্থী হিসেবে উপস্থিত হয়ে কৃষি কাজে নিজেদের সফলতার শীর্ষে পৌঁছতে এবং ভালো ফলন ঘরে তুলতে প্রশিক্ষণ গ্রহণ করেন তারা।

মন্তব্য বন্ধ আছে