লংগদুতে টলি উল্টে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি সেই ড্রাইভারের মৃত্যু-

0 ১৪৬


মো.গোলামুর রহমান।।

রাঙ্গামাটির লংগদু উপজেলার বগাচতর ইউনিয়নের হেলিপেট এলাকায় টলি ( ছয় চাকা) গাড়ি উল্টে
বিজয় চাকমা (২১)নামে হেলপার নিহত হওয়ার পর, এবার চারদিন পরে ড্রাইভারের মৃত্যু হয়েছে।

গত শুক্রবার আশঙ্কাজনক অবস্থায় ড্রাইভার সাগর (৩০) কে চট্টগ্রামের পার্ক ভিউ হাসাপাতাল ভর্তি করানো হয়েছিলো।সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেরিন সিটি কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে দীর্ঘ চারদিন আইসিইউতে লাইভ সাপোর্টে রেখে চিকিৎসা চালিয়ে যায় পরিবার। অবস্থার অবনতি হয়ে মঙ্গলবার সকাল ৮.৩০ শে চট্টগ্রামের মেরিন সিটি কলেজ হাসপাতলেই লাইভ সাপোর্টে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

টলি ড্রাইভার সাগর উপজেলার বগাচতর ইউনিয়নের ঠেকাপাড়া এলাকার সেকান্দর আলীর ছেলে। তিনি দীর্ঘ দিন যাবত টলি গাড়ি চালিয়ে নিজের পরিবার পরিজনের ভরণপোষণ পূরণ করে আসছেন।

উল্লেখ্য গত ৯মে শুক্রবার রাত আনুমানিক ৯টায় উপজেলার ৪নং বগাচতর ইউনিয়নের হেলিপেট এলাকায় মালামাল নিয়ে আসার পথে গাড়ি উল্টে ঘটনাস্থলেই হেলপারের মৃত্যু হয়। তৎক্ষনাৎ গুরতর অবস্থায় চট্টগ্রামে নিয়ে যাওয়া হয় সাগরকে।

পরিবার সূত্রে জানাযায়, সকাল ৮টায় সাগরের মৃত্যুর পরপর তাকে চট্টগ্রাম মেরিন সিটি কলেজ হাসপাতাল থেকে রিলিজ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা করেছেন। নিজ গ্রামেই শেষ বিদায় দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।