লংগদুতে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প ব্রাক স্বাস্থ্য কর্মসুচির আওতায় প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে

২৫৩

মো.গোলামুর রহমান।।

রাঙ্গামাটির লংগদুতে উপজেলা স্বাস্থ্য বিভাগ ও ব্রাকের আয়োজনে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প ব্রাক স্বাস্থ্য কর্মসুচির আওতায় প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ( ১১ ডিসেম্বর) সকাল ১০টায় লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে , ব্রাক স্বাস্থ্য কর্মসুচি প্রোগ্রামের ফিল্ড অর্গানাইজার মোঃ ইয়াছিন এর সঞ্চালনায় জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প ব্রাক স্বাস্থ্য কর্মসুচির আওতায় প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

এসময় স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র প্রোগ্রাম অফিসার, ম্যালেরিয়া নির্মূল কর্মসূচি,ব্র্যাক স্বাস্থ্যের রবিসন আসাক্রা, মূল বিষয় নিয়ে আলোচনা , জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প অফিসার আবু হেনা।

এছাড়াও অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবী অনলাইন কমিউনিটি “ভয়েস অব লংগদু”-র যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক, লংগদু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, উগলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুমিনুল হকসহ প্রশিক্ষনার্থীবৃন্দ।

মন্তব্য বন্ধ আছে