লংগদুতে কৃষকদের মাঝে হলুদ বীজ ও সার বিতরণ করেছে কৃষি অফিস

৫২

আরাফাত হোসাইন।।

রাঙামাটির লংগদু উপজেলায় ২০২৫–২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ(১) মৌসুমি হলুদ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে হলুদ বীজ ও সার বিতরণ করা হয়েছে।

সোমবার (২ মার্চ  ) বেলা ১১টায় উপজেলা কৃষি অফিস মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ ও সার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এ কর্মসূচির আওতায় ৩৫ জন কৃষকের প্রত্যেককে ১০০ কেজি করে বারি জাতের হলুদ বীজ এবং ১০ কেজি করে সার প্রদান করা হয়। উন্নত জাতের বীজ ও প্রয়োজনীয় উপকরণ সহায়তা পেয়ে কৃষকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিফ রহমান, এলজিডি কর্মকর্তা ইঞ্জিনিয়ার শামসুল আলম, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা এএল এম সিরাজুল ইসলাম, মাইনীমূখ ইউনিয়ন পরিষদের সদস্য মিজানুর রহমান (বাবু), উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তারা রতন চৌধুরী ও উপসহকারী কৃষি কর্মকর্তারা এবং কৃষক পরিবারের সদস্যরা।

প্রধান অতিথির বক্তব্যে  উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসাইন বলেন, সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিশেষ করে পাহাড়ি এলাকায় মসলা জাতীয় ফসলের উৎপাদন বাড়িয়ে কৃষকদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে বিভিন্ন সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। তিনি মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তাদের কৃষকদের

মন্তব্য বন্ধ আছে