লংগদুতে এইচএসসি পরীক্ষা শুরু – অংশ নিচ্ছেন ৩২৮ জন, অনুপস্থিত ৮

0 ১৫০

আরাফাত হোসেন বেলাল।।

সারাদেশের মতো আজ বৃহস্পতিবার (২৬ জুন) রাঙামাটির লংগদু উপজেলায় শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। সকাল ১০টা থেকে উপজেলার একমাত্র পরীক্ষা কেন্দ্র লংগদু সরকারি কলেজে সুষ্ঠুভাবে পরীক্ষা কার্যক্রম শুরু হয়।

কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও লংগদু সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ আজগর আলী জানান, কলেজের বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা থেকে মোট ৩০০ জন এবং মাইনীমুখ ইসলামি আলিম মাদ্রাসা থেকে ২৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন। সবমিলিয়ে ৩২৮ জন পরীক্ষার্থীর মধ্যে প্রথম দিন ৮ জন অনুপস্থিত ছিলেন। লংগদু সরকারী কলেজের ৭ জন মাইনীমুখ ইসলামি আলিম মাদ্রাসার ১ জন।

প্রথম দিনে কলেজ শাখার বাংলা প্রথম পত্র এবং মাদ্রাসা শাখার আরবি প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা কফিল উদ্দিন মাহমুদ। তিনি জানান, “সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করার জন্য বোর্ডের নির্দেশনা অনুসারে সবধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষার পরিবেশ নিশ্চিত করা হয়েছে।
তিনি আরও বলেন, “পরীক্ষাকালীন সময় কেন্দ্রের ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে, যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।