লংগদুতে অবৈধ ভাবে সরকারী চাল মজুত করায় তিন ব্যবসায়ীকে নগদ অর্থ জরিমানা

0 ১৪৪

লংগদু প্রতিনিধিঃ

রাঙ্গামাটির লংগদুতে সরকারী চাউলের বস্তা দোকানে মজুত করার দায়ে মাইনীমুখ বাজারের তিন ব্যবসায়ীকে নগদ অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

বুধবার (২৩ এপ্রিল) বিকাল তিনটায় উপজেলার মাইনীমুখ বাজারে সরকারী চাউল মজুত আছে তথ্যর ভিত্তিতে অভিযান পরিচালনা করে, ভ্রাম্যমান আদালতের উপেজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দীন মাহমুদ।

এসময় সরকারী চাউল গোডাউনে অবৈধ ভাবে মজুত রাখার দায়ে, খাদ্যদ্রব্য উৎপাদন মজুত বিপণন বিতরণ স্থানান্তর আইন ২০২৩ এর ২১ নং আইনে মাইনীমুখ বাজারের ইখওয়ান স্টোর কে নগদ ১৫ হাজার টাকা, কাদের স্টোরকে -১০ হাজার টাকা এবং
মেসার্স রহমত স্টোর কে ১০ হাজার টাকা নগদ অর্থদন্ড প্রদান করেন।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।