লংগদুতে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে গ্রেফতার এক
মো.গোলামুর রহমান।।
দেশের চলমান পরিস্থিতি ও অপারেশন ডেভিল হান্ট ফেজ -২ এর চলমান অভিযানে রাঙ্গামাটির লংগদু উপজেলায় একজনকে গ্রেফতার করেছে লংগদু থানা পুলিশ।
রবিবার (২৮ ডিসেম্বর) ভোর রাতে উপজেলার মাইনী ইউনিয়নের ইসলামাবাদ এলাকা থেকে সরোয়ার হোসেন (৪৫) কে ডেভিল হান্ট ফেজ-২ অপারেশনে আটক করা হয়।
লংগদু থানা পুলিশ সুত্রে জানা যায়, অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযান পরিচালনা করে মোঃ সরোয়ার হোসেন(৪৫)কে গ্রেফতার করা হয়।থানা সুত্রে জানায় তিনি লংগদু উপজেলা স্বেচ্ছাসেবকলীগের প্রচার সম্পাদকের দায়িত্বে ছিলেন। গ্রেফতারকৃত সরোয়ার হোসেনকে ইসলামাবাদ আসামীর নিজ বাড়ি হতে গ্রেফতার করা হয়।
তার বিরুদ্ধে লংগদু থানার মামলা নং-০৪ এবং বিভিন্ন ধারায় মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।
লংগদু থানার অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া জানান, অপারেশ ডেভিল হান্ট ফেজ-২ অভিযান চলমান থাকবে। এলাকার পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগীতা চান তিনি।
মন্তব্য বন্ধ আছে