রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) কর্তৃক অবৈধ কাঠ জব্দ

৭৫

মো.গোলামুর রহমান।।

রাঙ্গামাটির লংগদুতে রাজনগর ব্যাটালিয়ন ৩৭ বিজিবি জোনের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়েছে।

রবিবার( ২৮ সেপ্টেম্বর ২০২৫) গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) হতে দক্ষিণ-পশ্চিম দিকে গুলশাখালী নামক স্থানে একদল চোরাকারবারী পাচারের উদ্দেশ্যে বন থেকে কাঠ কেটে জমা রাখে।

উক্ত সংবাদের ভিত্তিতে অধিনায়কের নির্দেশক্রমে ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার, সহকারী পরিচালক কে এইচ এম গোলাম কিবরিয়া এর নেতৃত্বে ০১টি সি টাইপ টহল দল উক্ত স্থানে অভিযান পরিচালনা করে। পরিচালিত অভিযানে টহলদল উক্ত স্থান হতে পরিত্যাক্ত অবস্থায় ১৭৫ সিএফটি সেগুন কাঠ জব্দ করে। যার আনুমানিক সিজার মূল্য ৩,৫০,০০০ /- (তিন লক্ষ পঞ্চাশ হাজার) টাকা। জব্দকৃত কাঠগুলো রাঙ্গীপাড়া ফরেষ্ট অফিসে হস্তান্তর ও মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, অত্র ব্যাটালিয়ন কর্তৃক চলতি সেপ্টেম্বর ২০২৫ মাসে সর্বমোট ৩০০ সিএফটি সেগুন কাঠ জব্দ করা হয়েছে। যার সিজার মূল্য ৬,০০,০০০/- (ছয় লক্ষ) টাকা।

জোন অধিনায়ক লে.কর্নেল নাহিদ হাছান জানান, বিজিবি সর্বদা চোরাচালান ও মাদক সন্ত্রাসের বিরুদ্ধে কাজরকরে যাচ্ছে। বাংলাদেশ সীমান্ত সহ আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি এধরণের চোরাচালানের বিরুদ্ধে অভিযান আরো জোরদার করা হবে।

মন্তব্য বন্ধ আছে