রাজনগর ব্যাটালিয়ন কর্তৃক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৫’’ উদযাপন

0 ১২২

মো.গোলামুর রহমান।।

সারাদেশে “মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৫” পালিত হচ্ছে। দিবসটি উদযাপন উপলক্ষে রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) কর্তৃক বিভিন্ন আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়।

এই দিবস উপলক্ষে ব্যাটালিয়ন সদরে ২৫ জুন বুধবার একটি সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে সভাপতিত্ব করেন ব্যাটালিয়নের জোন অধিনায়ক লে. কর্নেল নাহিদ হাছান। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, হেডম্যান-কারবারী ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জোন অধিনায়ক মাদকের ভয়াবহতা, তরুণ ও যুব সমাজের উপর এর ক্ষতিকর প্রভাব এবং মাদক পাচার রোধে বিজিবি’র কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন। মাদকের চাহিদা হ্রাসে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক অংশগ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়াও, মাদকের বিরুদ্ধে অঙ্গীকার নিয়ে বিজিবি সদস্যদের উদ্ভুদ্ধকরণ সেশনের আয়োজন করা হয়। মাদকবিরোধী শপথ গ্রহণ এবং ক্যাম্প ও বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত জনসাধারণের অংশগ্রহণে জনসচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

এই দিবসের আনুষ্ঠানিকতার অংশ হিসেবে রাজনগর ব্যাটালিয়ন কর্তৃক পরিচালিত গুলশাখালী বর্ডার গার্ড মডেল কলেজ ও সীমান্ত প্রহরী আদর্শ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে একটি বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।