মানবিকতায় অগ্রণী বিজিবি: রাজনগর জোন (৩৭ বিজিবি)’র উদ্যোগে পাহাড়ি জনপদে শীতবস্ত্র বিতরণ
মো.গোলামুর রহমান।।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে পার্বত্য এলাকার শীতার্ত, গরিব ও দুস্থ মানুষের পাশে দাড়ানো অব্যাহত রেখেছে। শক্ত হাতে সীমান্ত রক্ষা ও সন্ত্রাস দমন, নরম হৃদয়ে মানবতা এই স্লোগানকে সামনে রেখে বিজিবি রাজনগর জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ শাহনেওয়াজ তাসকিন, পিএসসি, এসি আজ ১১ জানুয়ারি ২০২৬ তারিখ (রবিবার) স্থানীয় দুই শতাধিক অসহায় ও দুস্থ জনসাধারণের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
তীব্র শীতে অসহায় মানুষের কষ্ট লাঘবের লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচি বিজিবির মানব সেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত। শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের এই উদ্যোগকে স্বাগত জানান।
শীতবস্ত্র বিতরণ শেষে জোন কমান্ডার স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেন। উক্ত মতবিনিময়ে জোন কমান্ডার বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ শুধু সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করেই থেমে থাকে না, আমরা পাহাড়ী-বাঙ্গালী সর্বস্তরের মানুষের পাশে দাঁড়াতে চাই। বিশেষ করে পার্বত্য ও সীমান্ত এলাকার অসহায়, শীতার্ত মানুষদের সহায়তা করা আমাদের নৈতিক ও মানবিক দায়িত্বের অংশ। আজকের এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম তারই একটি ক্ষুদ্র প্রয়াস। আমি বিশ্বাস করি, বিজিবি ও সাধারণ জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতার সম্পর্ক যত দৃঢ় হবে, সীমান্ত রক্ষা তত সহজ হবে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
এছাড়াও, তিনি সমাজে আইনশৃঙ্খলা রক্ষা, মাদক, সন্ত্রাস ও গুজব থেকে সকলকে বিরত ও সচেতন থাকা এবং এসব ব্যাপারে সবার সহযোগিতা ও সামাজিক প্রতিরোধের আহবান জানান। পার্বত্য অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতি, সামাজিক স্থিতিশীলতা ও নিরাপত্তা ব্যবস্থা রক্ষার এবং মাদক ও অস্ত্র চোরাচালানের ব্যাপারে জিরো টলারেন্স নীতির ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ অবস্থান ব্যক্ত করেন।
মন্তব্য বন্ধ আছে