বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট জব্দ

৪২

মো.গোলামুর রহমান।।

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়নের নলবুনিয়া এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট জব্দ করেছে ২৭ বিজিবি মারিশ্যা জোন।

শুক্রবার (২১ নভেম্বর) রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মারিশ্যা জোন (২৭ বিজিবি)”র জোন কমান্ডারের দিকনির্দেশনায় অত্র জোনের সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, বিজিবিএমএস এর নেতৃত্বে একটি টহল দল বাঘাইছড়ি উপজেলাধীন খেদারমারা ইউনিয়নের নলবুনিয়া নামক এলাকায় একটি অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযান পরিচালনাকালীন সময়ে চোরাকারবারীরা বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে ০১টি ট্রাকসহ বহনকৃত বিদেশী ব্যান্ডের সিগারেট ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহল দল ০১টি ট্রাকসহ (ঢাকা মেট্রো-১৫-৯৩৮২) ১৪৫ কার্টুন SUPER SLIM ESSE Lights ব্যান্ডের সিগারেট মালিকবিহীন অবস্থায় জব্দ করে।

জব্দকৃত কার্টুনগুলো খুলে ১৪৫০ প্যাকেট সিগারেট পাওয়া যায়। জব্দকৃত সিগারেটের সিজার মূল্য ২৮,৩৫,০০০/- টাকা। জব্দকৃত ট্রাকের মালিককে পলাতক আসামী করে, মালামালসহ নিকটস্থ বাঘাইছড়ি থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন।

মারিশ্যা জোন (২৭ বিজিবি)”র জোন কমান্ডার লেঃ কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ পিএসসি বলেন, মারিশ্যা জোন এর দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়াও মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় চোরাকারবারী কর্তৃক বিভিন্ন অভিনব পদ্ধতিতে চোরাচালানী তৎপরতা বৃদ্ধি পেয়েছে বিধায় মারিশ্যা জোন কর্তৃক উক্ত চোরাচালান প্রতিরোধকল্পে সর্বদা গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির পাশাপাশি আভিযানিক টহল কার্যক্রমের মাধ্যমে চোরাচালান দমন কার্যক্রম অব্যাহত রেখেছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য বন্ধ আছে