বিজিবির অভিযানে বিপুল পরিমাণ গোল কাঠ জব্দ

৫৯

মো.গোলামুর রহমান।।

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা জোন ২৭ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সেগুন গোল কাঠ জব্দ করেছে বিজিবি।

শুক্রবার( ২১ নভেম্বর) দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) জোন অধিনায়কের দিকনির্দেশনায়, হাবিলদার মোঃ আব্দুল গফুর, বিজিবিএম এর নেতৃত্বে একটি টহল দল মারিশ্যা মডেল টাউন এলাকায় অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে পরিত্যক্ত অবস্থায় অবৈধ সেগুন কাঠ ৫৭.৫৯ ঘনফুট জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত কাঠের সিজার মূল্য ১,৪৩,৯৭৫/- টাকা

মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডার লেঃ কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, মারিশ্যা জোন তার দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়াও জোনের দায়িত্বপূর্ণ এলাকায় আভিযানিক কার্যক্রমের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জোন কমান্ডার আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য বন্ধ আছে