বাগাইছড়িতে ২৭ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ
মো.গোলামুর রহমান।।
রাঙ্গামাটির বাঘাইছড়িতে ২৭ বিজিবি মারিশ্যা জোনের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়েছে।
গত ০৬ নভেম্বর ২০২৫ তারিখ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মারিশ্যা জোন (২৭ বিজিবি)”র জোন কমান্ডারের দিক নির্দেশনায় কচুছড়ি বিজিবি ক্যাম্পের হাবিলদার মোঃ আব্দুল মান্নান এর নেতৃত্বে বড় কচুছড়ি নৌকা ঘাট এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযান পরিচালনাকালীন সময়ে চোরাকারবারীরা বিজিবি”র টহল দলের উপস্থিতি টের পেয়ে অবৈধ কাঠগুলো ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহল দল পরিত্যক্ত অবস্থায় অবৈধ গামারী কাঠ ১৬১.৩২ ঘনফুট আটক করতে সক্ষম হয়। আটককৃত কাঠের সিজার মূল্য ৩,২২,৬৪০/- (তিন লক্ষ বাইশ হাজার ছয়শত চল্লিশ) টাকা মাত্র।
মারিশ্যা জোন (২৭ বিজিবি)”র জোন কমান্ডার লেঃ কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন মারিশ্যা জোন এর দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়াও জোনের দায়িত্বপূর্ণ এলাকায় আভিযানিক কার্যক্রমের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জোন কমান্ডার মহোদয় আশাবাদ ব্যক্ত করেন।
মন্তব্য বন্ধ আছে