ফ্রী মেডিক্যাল ও শীতবস্ত্র বিতরণ করেছে লংগদু জোন
মো.গোলামুর রহমান।।
সম্প্রীতি ও উন্নয়নে প্রকল্পের আয়তায় রাঙ্গামাটির লংগদু উপজেলায় খাগড়াছড়ি রিজিয়ন লংগদু জোন কর্তৃক ফ্রী মেডিক্যাল ক্যাম্পেইন, বিনামূল্যে ঔষুধ বিতরণ, আর্থিক অনুদান ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) সকাল ৯টায় লংগদু জোন কর্তৃক লংগদু উপজেলার ধনপতি এবং মনপতি বাজার সংলগ্ন এলাকায় সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় লংগদু দুই শতাধিক পরিবারের মাঝে উক্ত শীতবস্ত্র ও ফ্রী ওষুধ বিতরণ করা হয়।
লংগদু জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মীর মোর্শেদ, এসপিপি, পিএসসি”র নিদর্শনায় হতদরিদ্র ও অসহায় পাহাড়ী, বাঙালি নারী এবং পুরুষের মাঝে বিনামূল্যে শীতবস্ত্র বিতরণ এবং মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনার মাধ্যমে বিনামূল্যে ঔষধ বিতরণ করেন অত্র জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন অনির্বাণ আহমেদ প্রত্যয় ,ক্যাপ্টেন নাভিদ নেওয়াজ। 
চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি কুকুরে কামড়ানো একজন অসুস্থ ব্যাক্তিকে নগদ অর্থ প্রদানের মাধ্যমে তার পাশে দাড়িয়েছে সেনাবাহিনী।
এসময় সেবাগ্রহীতারা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এমন দুর্গম এলাকায় সেনাবাহিনীর সেবা পেয়ে খুশি হন তারা।
মন্তব্য বন্ধ আছে