ধর্মীয় জ্ঞান মানুষকে আলোকিত করে- শ্রাবকবুদ্ধ পূর্ণিমা উপলক্ষে মৈত্রী শুভেচ্ছা ও প্রার্থনানুষ্ঠানে ক্যাপ্টেন নাভিদ

২৮৫

মো.গোলামুর রহমান।

রাঙ্গামাটির লংগদুতে তিনটিলা বনবিহারে বৌদ্ধ ধর্মীয় শ্রাবকবুদ্ধ পূর্ণিমা উপলক্ষে মৈত্রী শুভেচ্ছা ও প্রার্থনানুষ্ঠানে লংগদু জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন নাভিদ নেওয়াজ বলেন, ধর্মীয় জ্ঞান মানুষকে আলোকিত করে। ধর্ম গুরুদের দেওয়া জ্ঞান জাতীকে পরিপক্ব করে। এসময় সকলকে সম্প্রীতি ও শান্তির কথা বলেন তিনি।

শুক্রবার( ১৬ জানুয়ারি) সকাল ৮টা থেকে চলমান অনুষ্ঠানে তিনটিলা বন বিহারের সভাপতি রকি চাকমার সভাপতিত্বে, শ্রাবকবুদ্ধ পূর্ণিমা উপলক্ষে মৈত্রী শুভেচ্ছা ও প্রার্থনানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান ধর্ম গুরু হিসাবে উপস্থিত ছিলেন- ভৃগু মহাস্থবির ভান্তে। এ সময় লংগদু জোনের জোন কমান্ডারের পক্ষ থেকে ধর্ম গুরুর হাতে উপহার তুলেদেন অত্র জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মোহাম্মদ নাভিদ নেওয়াজ।

এছাড়াও লংগদু সদর ইউনিয়নের চেয়ারম্যান বিক্রম চাকমা বলি, সহ লংগদু উপজেলার বিভিন্ন এলাকার বৌদ্ধধর্মীয় লোকজন উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠানে তিনটিলা বন বিহারের উদ্যোগে স্থানীয় ভিক্ষুসংঘ, দায়ক-দায়িকা, বৌদ্ধ ধর্মাবলম্বী নর-নারীসহ বিভিন্ন এলাকা থেকে আগত ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বুদ্ধবন্দনা, ধর্মদেশনা, প্রার্থনা ও শান্তি কামনামূলক কার্যক্রম পরিচালিত হয়।

মন্তব্য বন্ধ আছে