তীব্র শীতে মানবতার উষ্ণতা: অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন বিজিবি রাজনগর জোন কমান্ডার

১৯৩


মো.গোলামুর রহমান।।

মানুষ মানুষের জন্য—এই মানবিক চেতনাকে ধারণ করে বিজিবি রাজনগর জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ শাহনেওয়াজ তাসকিন, পিএসসি, এসি শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন।

মঙ্গলবার (৬ জানুয়ারি ) রাজনগর জোন (৩৭ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকার বাঘাইছড়ি উপজেলাধীন শিশকমুখ এলাকায় শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন। তীব্র শীতে অসহায় মানুষের কষ্ট লাঘবের লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচি বিজিবির মানব সেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

একই সাথে স্থানীয় জনসাধারণের অংশগ্রহণে একটি জনসচেতনতামূলক সভার আয়োজন করা হয়। সভায় স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান-কারবারী, শিক্ষক, ব্যবসায়ী, যুব প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জোন কমান্ডার স্থানীয় জনসাধারণকে নির্বাচনি বিধি-বিধান ও করণীয়, ভোটারদের অধিকার, নির্বাচন চলাকালীন আচরণবিধি ও আইন মেনে চলার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়াও, কোন ভয়-ভীতি উপেক্ষা করে নির্ভয়ে ভোট প্রদানের অভয় প্রদান করেন। নির্বাচনকালীন যেকোন সন্ত্রাসী কার্যক্রমকে কঠোরভাবে প্রতিরোধ করা হবে বলে জোন কমান্ডার অঙ্গীকার ব্যক্ত করেন।

তিনি সমাজে আইনশৃঙ্খলা রক্ষা, মাদক, সন্ত্রাস ও গুজব থেকে সকলকে বিরত ও সচেতন থাকার আহবান জানান। সামাজিক উন্নয়ন, স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ, শিক্ষা বিস্তার ও পরিবেশ রক্ষায় উপস্থিত সকলকে প্রেষনা প্রদান করেন। এছাড়াও, পার্বত্য অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতি, সামাজিক স্থিতিশীলতা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণে বিজিবির ভূমিকা তুলে ধরেন এবং অংশগ্রহণকারীদের মতামত গ্রহণ করে আশু ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার করেন। তিনি সকলকে শান্তি ও সহনশীলতা বজায় রাখার আহবান জানান।

মন্তব্য বন্ধ আছে