ঢেউ টিন প্রদান করে প্রেস ক্লাবের পাশে দাড়ালো লংগদু জোন
মো.গোলামুর রহমান।।
রাঙ্গামাটির লংগদুতে উপজেলা প্রেস ক্লাবের নতুন ভবন (ঘর) নির্মাণর জন্য লংগদু জোনের পক্ষ হতে ঢেউ টিন দিয়ে পাশে দাড়িয়েছেন সেনাবাহিনীর তেজস্বী বীর লংগদু জোন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১২০০ টায় লংগদু জোন কর্তৃক সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় লংগদু জোন কমান্ডার লেঃ কর্নেল মীর মোর্শেদ, এসপিপি, পিএসসি”র সার্বিক নির্দেশনায় মেজর আল জাকারিয়া জন (জেডএসও লংগদু জোন) প্রেস ক্লাব সংস্করণের জন্য ১৯০০০/ টাকা সমমানের ০৫ বান ডেউটিন প্রদান করেন।
জোনের পক্ষ হতে ঢেউ টিন গ্রহণ করেন লংগদু প্রেস ক্লাবের সভাপতি, মোঃ এখলাস মিয়া খান, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন।
প্রেস ক্লাব কর্তৃপক্ষ বাংলাদেশ সেনাবাহিনী তথা লংগদু জোন কমান্ডারের এমন সহায়তা ও সাংবাদিক সংঘটনের পাশে দাড়ানোর বিষয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মন্তব্য বন্ধ আছে