ঝড়ো বাতাশের ঘটনায় আহদের ফ্রী মেডিকেল টিমের মাধ্যমে চিকিৎসা ও ওষুধ প্রদান করেছে সেনাবাহিনী লংগদু জোন

৪৭

মো.গোলামুর রহমান।।

গত ৩০শে সেপ্টেম্বর রাঙ্গামাটির লংগদু উপজেলায় সন্ধ্যা আনুমানিক ৮টার সময় হঠাৎ ঝড়ো বাতাশ শুরু হয়। এঝড়ো বাতাশে বিপাকে পড়েছিলো কাপ্তাই লেকে অবস্থানরত জেলে ও নৌযানে চলাচলরত সাধারণ মানুষ। এঘটনায় হৃদে ডুবে মৃত্যুও হয় তিনজনের। আহত হয় অনেক জেলেরা।

উক্ত ঘটনার সাথে সাথে সেনাবাহিনী লংগদু জোনের জোন অধিনায়ক লে.কর্নেল মীর মোর্শেদ এসপিপি পিএসসি”র নির্দেশনায় দ্রুত সময়ে জোনের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর রিফাত উদ্দীনের তত্বাবধানে আহতদের লংগদু জোনে নিয়ে আসা হয়।

পরবর্তীতে (১ অক্টোবর) সকাল থেকে অত্র জোনের জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন নাভিদ নেওয়াজ আহতদের চিকিৎসা সেবা প্রদান করেন এবং প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে প্রদান করেন।

উল্লেখ্য ঘটনার সাথে সাথে অত্র জোনের জোন অধিনায়ক লে.কর্নেল মীর মোর্শেদ এর নির্দেশনায়, ঘটনা স্থলগুলতো পৃথকভাবে সেনাবাহিনীর টহল টিম পাঠানো হয়। এছাড়াও নৌকার ডুবির ঘটনায় উদ্ধার অভিযানেও অংশ বাংলাদেশ সেনাবাহিনী লংগদু জোন।

জোন অধিনায়ক জানান, সেনবাহিনী সর্বদা দেশ ও জাতীর কল্যাণে কাজ করে যাচ্ছে। সেনাবাহিনীর এধরণের কার্যক্রম অব্যাহত থাকবে। এছাড়াও তিনি কাপ্তাই লেকে জেলে ভাইদের আবহাওয়ার উপর নির্ভর করে নদীতে যাওয়ার জন্য বলেন।

মন্তব্য বন্ধ আছে