চাঁদাবাজি রোধকল্পে লংগদু জোনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মো.গোলামুর রহমান।।
চাঁদাবাজি বন্ধে কঠোর অবস্থান এবং পার্বত্য অঞ্চলের সার্বিক স্থিতিশীলতা বজায় রাখতে সম্প্রতি রাঙামাটির লংগদু জোনের উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০২ডিসেম্বর) বেলা ১২টায় লংগদু জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ এসপিপি, পিএসসি-এর সভাপতিত্বে, লংগদু জোনের চিত্তবিনোদন কক্ষে মতববিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় লংগদু উপজেলা প্রশাসন, উপজেলার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, বাজার কমিটি, সাংবাদিক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।
পার্বত্য অঞ্চলের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করে,এতে চাঁদাবাজি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড রোধে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সম্মিলিত সহযোগিতা চাওয়া হয়।
মতবিনিময় সভায় বক্তারা লংগদু উপজেলায় চাঁদাবাজি এবং বিভিন্ন প্রকার অবৈধ কার্যকলাপ সম্পূর্ণরূপে বন্ধ করার উপর জোর দেন। এ সময় জোন কমান্ডার চাঁদাবাজির সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি স্থানীয় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।
মন্তব্য বন্ধ আছে