গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা প্রস্তুতি নিয়ে সমন্বয় বৈঠক

৪২

ডেস্ক রিপোর্টঃ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং ভোটারদের জন্য নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করাই ছিল এ সভার মূল উদ্দেশ্য।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি। তাঁর সভাপতিত্ব ও দিকনির্দেশনায় সভায় নির্বাচন ঘিরে সম্ভাব্য চ্যালেঞ্জ, ঝুঁকি মোকাবিলার কৌশল এবং বিভিন্ন নিরাপত্তা সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

আলোচনায় নির্বাচনকালীন সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ, দায়িত্বপ্রাপ্ত বাহিনীগুলোর সমন্বিত কার্যক্রম, গুজব ও বিশৃঙ্খলা প্রতিরোধ, ভোটকেন্দ্র ও আশপাশের এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার করণীয় বিষয়সমূহ গুরুত্বসহকারে তুলে ধরা হয়। একই সঙ্গে জনগণের আস্থা অর্জন এবং ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত করতে নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর ও দৃশ্যমান করার ওপর জোর দেওয়া হয়।

সভায় স্বচ্ছ, সুষ্ঠু ও নিরাপদ নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সকল পক্ষের সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করা হয়। বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, সমন্বিত উদ্যোগ ও দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা সম্ভব হবে।

মন্তব্য বন্ধ আছে