খ্রিস্টানদের বড় দিনে পাশে দাড়িয়েছেন সেনাবাহিনী লংগদু জোন
মো.গোলামুর রহমান।।
পার্বত্য চট্টগ্রামে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’ উপলক্ষে রাঙ্গামাটির লংগদুতে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে আর্থিক অনুদান ও উপহার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী তেজস্বী বীর লংগদু জোন।
সকালে লংগদু জোনের (তেজস্বী বীর) জোন কমান্ডার লে.কর্নেল মীর মোর্শেদ এসপি পি পিএসসি”র নির্দেশনায় জোনের আওতাধীন বিভিন্ন গির্জা (চার্চ) এবং স্থানীয় খ্রিস্টান পরিবারগুলোর হাতে এসব উপহার তুলে দেওয়া হয়।
উৎসবের আমেজ ও সহায়তা বড়দিনের আনন্দ সবার মাঝে ভাগ করে নিতে সেনাবাহিনীর পক্ষ থেকে মূলত দুই ধরনের সহায়তা প্রদান করা হয়েছে।
লংগদু জোনের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল ধর্ম ও বর্ণের মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। বড়দিনের এই শুভ ক্ষণে পাহাড়ে বসবাসরত খ্রিস্টান ভাই-বোনদের উৎসবকে আরও আনন্দময় করতে সেনাবাহিনীর এই ক্ষুদ্র প্রচেষ্টা। শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন— এই মূলমন্ত্রকে সামনে রেখে সেনাবাহিনী ভবিষ্যতেও জনকল্যাণমূলক কাজে পাশে থাকবে।
উপহার ও অনুদান পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্থানীয় খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দ। তারা বলেন, “সেনাবাহিনী সবসময় আমাদের বিপদে-আপদে পাশে থাকে। আজকের এই উপহার আমাদের বড়দিনের আনন্দকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এই উদ্যোগ পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ।
এ সময় সেনাবাহিনীর বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং খ্রিস্টান সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মন্তব্য বন্ধ আছে