কাপ্তাই লেকে নৌকা ডুবির ঘটনায় মৃত উদ্ধার দুই- নিখোঁজ এক উদ্ধার অভিযান চলমান

২৮৮

মো. গোলামুর রহমান।।

রাঙ্গামাটির লংগদুতে কাপ্তাই লেকে আকস্মিক ঢেউয়ের কবলে পড়ে নৌকা ডুবির ঘটনায় চারজন নিখোঁজের মধ্যে সিরিনা বেগমকে জীবিত উদ্ধার হয়। কিন্তু সিরিনা বেগমের ৮বছরের শিশু রানাকে মৃত উদ্ধার করা হয়। এছাড়াও সালমা বেগমকে মৃত উদ্ধার করা হলেও এখনো তার ৫বছরের শিশু সন্তান মাসুম নিখোঁজ রয়েছে।

দুর্ঘটনার স্বীকার সকলে লংগদু উপজেলার মাইনীমুখ ইউনিয়নের গাঁথাছড়া এফআইডিসি এলাকার বাসিন্দা। জানাযায়,গতকাল রাতে হঠাৎ বাতাশ আর ঝড়ের কবলে পড়ে ইঞ্জিন চালিত নৌকাবোট বাড়ির কাছাকাছি এসে তলিয়ে যায়।

ঘটনার আগে আছির উদ্দীন তার স্ত্রী সন্তান ও তার ছোট ভাইয়ের স্ত্রী সন্তান নিয়ে বেড়াতে যান গুলশাখালীতে, সেখান থেকে ফেরার পথে এঘটনা ঘটে।

রাঙ্গামাটি থেকে ফায়ারসার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযানে কাজ করছেন। উদ্ধার অভিযানের সাথে রয়েছে লংগদু জোন তেজস্বী বীর।

মন্তব্য বন্ধ আছে