উগলছড়ি মহাজন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আব্দুল খালেক
মো.গোলামুর রহমান।।
উগলছড়ি মহাজন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আব্দুল খালেক।
শুক্রবার( ০৫ ডিসেম্বর) গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুল খালেক রাঙ্গামাটির লংগদু উপজেলার উগলছড়ি মহাজন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উগলছড়ি মহাজন পাড়া উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন।
একই সাথে রাংগামাটি পার্বত্য জেলা পরিষদ ও ইউএনডিপির ERRD প্রকল্প কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন কাজ দেখেন এবং সন্তোষ প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, পার্বত্যচট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস-চেয়ারম্যান( যুগ্ম সচিব) শেখ সালেহ আহমেদ, লংগদু উপজেলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর হোসাইন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রকৌশলী, লংগদু থানার অফিসার ইনচার্জ, ৪নংবগাচতর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল বশর, উগলছড়ি মহাজন পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অনেকেই।
উগলছড়ি মহাজন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোমিনুল হক, প্রতিষ্ঠানটির জন্য একটি বাউন্ডারি ওয়াল, একটি ছাত্রাবাস এর অভাব তুলে ধরেন। এ বিষয়ে আশ্বাস প্রদান করেন সচিব। পরবর্তীতে বিদ্যালয় প্রঙ্গনে একটি ঔষধী বৃক্ষ (নিম) গাছের চারা রোপণ করেন তিনি।
মন্তব্য বন্ধ আছে