ইংরেজি নববর্ষ উপলক্ষে রাজনগর বিজিবির ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইনের আয়োজন

৪৭

মো.গোলামুর রহমান।।

পার্বত্য অঞ্চলের দুর্গম ও সুবিধাবঞ্চিত জনগণের মাঝে প্রাথমিক চিকিৎসা সেবা পৌঁছে দেওয়র প্রত্যযে ইংরেজি নববর্ষ ২০২৬ প্রথম দিনেই রাজনগর বিজিবি জোন ৩৭ বিজিবি কর্তৃক আয়োজন করা হয়েছে ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন ।

ক্যাম্পেইনে রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) মেডিক্যাল অফিসার মেজর ইমরান হোসেন তার সহকারী কর্মীদের সমন্বয়ে গঠিত মেডিক্যাল টিম বিনামূল্যে চিকিৎসা পরামর্শ, রোগ নির্ণয় এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয় । নারী, শিশু ও বয়স্কসহ পাহাড়ী-বাঙ্গালী অর্ধশতাধিক স্থানীয় জনসাধারণ চিকিৎসাসেবা গ্রহণ করেন।

স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ বিজিবির এই মানবিক উদ্যোগকে আন্তরিকভাবে প্রশংসা করেন এবং বলেন, এ ধরনের কার্যক্রম বিজিবি ও সাধারণ মানুষের মধ্যে বন্ধনকে আরও দৃঢ় করে তুলবে। তাঁরা চিকিৎসা সেবার জন্য বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিজিবি জানায় এই ক্যাম্পেইনের মাধ্যমে রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) তথা বর্ডার গার্ড বাংলাদেশ এর জনসেবামূলক কার্যক্রম ও জনগণের কল্যাণে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করল।

মন্তব্য বন্ধ আছে