অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র ও ওষুধ বিতরণ করেন লংগদু জোন
মো.গোলামুর রহমান।।
গরীব ও অসহায় হতদরিদ্র মানুষের কথা চিন্তা করে প্রায় তিন শতাধিক সাধারণ মানুষের মাঝে মেডিকেল ক্যাম্পাইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ এবং শীতবস্ত্র বিতরণ করেন বাংলাদেশ সেনাবাহিনীর তেজস্বী বীর লংগদু জোন।
বুধবার (১০ ডিসেম্বর) রাঙ্গামাটির মারিশ্যা এলাকার কচুছড়ি ও শীলাছড়ি এবং মিলনপুর এলাকার হতদরিদ্র মানুষের উক্ত সেবা সমূহ প্রদান করেন সেনাবাহিনী। 
লংগদু জোনের জোন অধিনায়ক লে.কর্নেল মীর মোর্শেদ এসপিপি পিএসসি উপস্থিত থেকে উক্ত শীতবস্ত্র ও বিনামূল্যে ওষুধ সামগ্রী অসহায় হতদরিদ্র সাধরন মানুষের হাতে তুলে দেন তিনি।

জোন অধিনায়ক বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা দেশ ও জাতীর কল্যাণে কাজ করে যাচ্ছে। আগামীতেও সেনাবাহিনীর এধরণের কার্যক্রম চলমান থাকবে।
মন্তব্য বন্ধ আছে